স্টাফ রিপোর্টার: মো. মেহেদী হাসান
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) বিকেল ৪টায় উপজেলার শ্রীমতি মাতৃঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। প্রধান বক্তা ছিলেন মিজানুর রহমান খান মুকুল।
সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন মোল্লা, এনায়েত খান মনু, মো. শামছুল হক খোকন, আব্দুল মান্নান আকন, কার্তিক বেপারি, সঞ্জয় গুপ্ত, জেলা বিএনপির সদস্য বাহাদুর সাজেদা আক্তারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয়তাবাদী শক্তির জন্য আজও অনুপ্রেরণার উৎস।
সভা শেষে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
.png)
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন