ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

ভালোবাসার টানে মালয়েশিয়া থেকে গৌরনদী, আলোচনায় বিদেশি নববধূ

ছবি: নিজস্ব প্রতিবেদক

জীবনে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক অবশেষে পেল পারিবারিক ও সামাজিক স্বীকৃতি। মালয়েশিয়ায় পরিচয় থেকে প্রেম, এরপর বিয়ে আর সেই ভালোবাসার গল্পকে ঘিরে এবার বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার চাঁদশী ইউনিয়নের নাঠৈ গ্রামের প্রবাসী যুবক মো. সোহেল খলিফা (সুমন) ও মালয়েশিয়ান তরুণী নূর হিদায়ার বিয়ের আনুষ্ঠানিক আয়োজন সম্পন্ন হয়। এ উপলক্ষে সোহেলের গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, নাঠৈ গ্রামের মৃত আব্দুল করিম খলিফার ছেলে সোহেল খলিফা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাস করে আসছেন এবং সেখানে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। প্রবাস জীবনের এক পর্যায়ে মালয়েশিয়ান তরুণী নূর হিদায়ার সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরবর্তীতে গভীর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। প্রায় দেড় বছর আগে মালয়েশিয়াতেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তবে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও গ্রামের মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দেশে এসে বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করেন এই দম্পতি।

বর সোহেল খলিফা জানান, মালয়েশিয়ায় আমাদের বিয়ে হলেও ইচ্ছা ছিল নিজের গ্রামের বাড়িতে সবাইকে নিয়ে অনুষ্ঠান করার। নূর শুধু আমাকে নয়, আমার দেশ ও সংস্কৃতিকেও ভালোবেসেছে। সে নিজের আগ্রহে বাংলা ভাষা শেখার চেষ্টা করছে এবং বাংলাদেশের জাতীয় সংগীতও শিখেছে।

বিদেশি পুত্রবধূর আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। এক নজর দেখার জন্য সোহেলের বাড়িতে ভিড় করেন উৎসুক নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা।

অনুষ্ঠানে উপস্থিত অনেকেই জানান, বিদেশি বধূকে ঘিরে এমন আয়োজন এলাকায় খুব কমই দেখা যায়। নূর হিদায়ার আন্তরিকতা ও সহজ-সরল আচরণ সবার মন জয় করেছে।

অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল যখন নূর হিদায়া স্পষ্ট কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে শোনান। তার কণ্ঠে জাতীয় সংগীত শুনে উপস্থিত অতিথিরা মুগ্ধ হন এবং করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

বিদেশি পুত্রবধূকে ঘিরে চাঁদশীর নাঠৈ গ্রামে দিনভর ছিল উৎসবের আমেজ। প্রবাসে শুরু হওয়া ভালোবাসার গল্প দেশের মাটিতে এসে যেন পেল নতুন এক পূর্ণতা।

বিষয় : গৌরনদী বরিশাল মালয়েশিয়া বধু

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ভালোবাসার টানে মালয়েশিয়া থেকে গৌরনদী, আলোচনায় বিদেশি নববধূ

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪