কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
বুধবার (১৭ জুন) বেলা পৌনে ১টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার জানান, ঢাকাগামী বিআরটিসি বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে থাকা বিভাজকের ওপর উঠে যায়। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে বাসটি উল্টে পড়ে। এতে বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১০ জন আহত হন।
বাসের এক যাত্রী জানান, চলন্ত অবস্থায় হঠাৎ বাসটি দুলতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই সেটি সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এ সময় যাত্রীরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
ওসি জাকির সিকদার বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি।
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন