বরিশাল-১ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের একমাত্র পুত্র মো. আপন জহিরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান শনিবার রাতে ঢাকার সেনাকুঞ্জে অনুষ্ঠিত হয়। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, মন্ত্রী, সচিব, উপদেষ্টা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রীর নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সরকারি কর্মকর্তারাও আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ভিআইপি অতিথিদের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের প্রতিও মন্ত্রীর আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ তাদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন কর্মকর্তা জানান, ব্যস্ততম সময়সূচির মধ্যেও মন্ত্রী জহির উদ্দিন স্বপন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, খোঁজখবর নিয়েছেন এবং সময় দিয়েছেন। একজন মন্ত্রীর এমন আন্তরিকতায় তারা আনন্দিত ও সম্মানিত বোধ করেছেন।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, মাননীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন স্যারের পুত্রের বিবাহোত্তর সংবর্ধনায় দেশের উচ্চপর্যায়ের অতিথিদের পাশাপাশি গৌরনদী-আগৈলঝাড়ার সরকারি কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমরা গর্বিত ও ধন্য। এত গুরুত্বপূর্ণ আয়োজনের মধ্যেও মন্ত্রী মহোদয় আমাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, খোঁজখবর নিয়েছেন এবং আন্তরিকতা দেখিয়েছেন, যা আমাদের অত্যন্ত মুগ্ধ করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, গৌরনদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাসসহ অন্যান্য সরকারি কর্মকর্তা।
এ সময় উপস্থিত অতিথিরা নবদম্পতির সুখ, সমৃদ্ধি ও সফল দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।
.png)
বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন