ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে লোডশেডিং নিয়ে গুজব ও বিশৃঙ্খলা না ছড়ানোর আহ্বান পল্লী বিদ্যুতের ডিজিএমের

ছবিঃ সংগৃহীত

দেশব্যাপী চলমান বিদ্যুৎ সংকট ও লোডশেডিং পরিস্থিতিকে কেন্দ্র করে গুজব, উসকানিমূলক প্রচারণা কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী আব্দুল হালিম খান।

রোববার (২৮ জুন) এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সময়ে দেশের অন্যতম বড় জাতীয় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ সংকট। বিদ্যুৎ উৎপাদনের সীমাবদ্ধতা, আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিতিশীলতা, অবকাঠামোগত বিভিন্ন সমস্যা এবং বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্যহীনতার কারণে দেশের বিভিন্ন এলাকায় অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ ও লোডশেডিং দেখা দিচ্ছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়লেও পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ধৈর্য ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

ডিজিএম প্রকৌশলী আব্দুল হালিম খান বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে মানুষের ভোগান্তি বৃদ্ধি পাওয়ায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিষয়টি আন্তরিকভাবে উপলব্ধি করছে। তবে যেকোনো সমস্যার সমাধান হতে হবে আইনসম্মত, শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে। জনগণের অসন্তোষ বা ক্ষোভ প্রকাশের অধিকার থাকলেও তা যেন কোনোভাবেই সহিংসতা, জনদুর্ভোগ, সরকারি বা ব্যক্তিগত সম্পদের ক্ষতি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ না হয়।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে নানা ধরনের গুজব, বিভ্রান্তিকর তথ্য ও উসকানিমূলক বক্তব্য ছড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে তিনি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব এবং তরুণ সমাজের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে জনগণকে সচেতন করবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখবেন। আইনকে সম্মান করা এবং সামাজিক সম্প্রীতি রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।

তিনি বলেন, দেশের এই সংকটময় সময়ে পারস্পরিক সহযোগিতা, ধৈর্য ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই সাময়িক এই দুর্ভোগকে কেন্দ্র করে কোনো অপশক্তি যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিবৃতির শেষাংশে প্রকৌশলী আব্দুল হালিম খান বলেন, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এবং আগামী প্রজন্মের কল্যাণে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। ধৈর্য, সহনশীলতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বর্তমান বিদ্যুৎ সংকট সফলভাবে মোকাবিলা করা সম্ভব।

বিষয় : gournadi barisal

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে লোডশেডিং নিয়ে গুজব ও বিশৃঙ্খলা না ছড়ানোর আহ্বান পল্লী বিদ্যুতের ডিজিএমের

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪