ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. ইব্রাহীম

ছবিঃ সংগৃহীত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনে সরকারি গৌরনদী কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। পরীক্ষার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক তদারকি কার্যক্রম পর্যবেক্ষণ করে তিনি সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় সরকারি গৌরনদী কলেজ কেন্দ্রে পৌঁছে ইউএনও বিভিন্ন পরীক্ষার কক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার্থীদের উপস্থিতি, আসন বিন্যাস, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের কার্যক্রম, কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক শৃঙ্খলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি কেন্দ্রসচিব, দায়িত্বরত শিক্ষক, কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরীক্ষা পরিচালনায় শিক্ষা বোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, নকল প্রতিরোধে কঠোর অবস্থান বজায় রাখা এবং পরীক্ষার্থীদের জন্য নির্বিঘ্ন ও অনুকূল পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেন।

কেন্দ্র সূত্রে জানা গেছে, সরকারি গৌরনদী কলেজ কেন্দ্রের অধীনে উপজেলার সাতটি কলেজের মোট ১ হাজার ৫৮৬ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রথম দিনের পরীক্ষায় অধিকাংশ পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে উপস্থিত হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের হয়রানি, ভোগান্তি বা প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, প্রশাসন এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য পরীক্ষা সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এইচএসসি পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্র নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং যেকোনো ধরনের অনিয়ম বা অসদুপায় অবলম্বনের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রশাসনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।

বিষয় : গৌরনদী barisal ইউএনও মো. ইব্রাহীম

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. ইব্রাহীম

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪