ঢাকা   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি

ছবিঃ টুডে বাংলা নিউজ ২৪

পরিচ্ছন্ন বিদ্যালয় নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম. নূরুল আলম ভূঁয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান সাহাবুব শরীফ, প্রবাসী মোঃ মিজানুর রহমান মুন্সী, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক মোঃ চুন্নু সরদারসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকরা।

কর্মসূচিটির সার্বিক অর্থায়নে সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক ও ইতালি প্রবাসী মোঃ গোলাম কিবরিয়া তালুকদার এবং টরকী বন্দর বণিক সমিতির সভাপতি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান সাহাবুব শরীফ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিশুর শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময় কাটে বিদ্যালয়ে। তাই বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখা অত্যন্ত জরুরি। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বিদ্যালয় থেকেই শিশুদের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষা দেওয়া প্রয়োজন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

বিশিষ্ট সমাজসেবক ও ইতালি প্রবাসী মোঃ গোলাম কিবরিয়া তালুকদার বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ছোটবেলা থেকেই তাদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার অভ্যাস গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

তিনি বলেন, বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধু শিক্ষকদের দায়িত্ব নয়; শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের প্রত্যেকেরই এ বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। শিক্ষার্থীরা যেন ডাস্টবিনের যথাযথ ব্যবহার করে এবং নিজেদের বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে এটাই তাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবেন তিনি।

সংশ্লিষ্টরা জানান, বিদ্যালয়ে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা কমিয়ে শিক্ষার্থীদের নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডাস্টবিন ব্যবহারের মাধ্যমে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, বারান্দা, মাঠ ও আশপাশের পরিবেশ আরও পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে। পাশাপাশি ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা শিক্ষার্থীদের পারিবারিক ও সামাজিক জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, একটি পরিচ্ছন্ন বিদ্যালয় শুধু শিক্ষার পরিবেশকে সুন্দর করে না, বরং শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও স্বাস্থ্য সুরক্ষাতেও ইতিবাচক ভূমিকা রাখে। তাই ডাস্টবিন বিতরণের পাশাপাশি এগুলোর নিয়মিত ব্যবহার ও যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়মিতভাবে সচেতন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

কর্মসূচির মাধ্যমে গৌরনদী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ করা হয়। এ উদ্যোগকে বিদ্যালয়ভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

তাদের প্রত্যাশা, ডাস্টবিন বিতরণের এই উদ্যোগের সুফল শুধু বিদ্যালয় প্রাঙ্গণে সীমাবদ্ধ থাকবে না; বরং শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজেও পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে পড়বে। এর ফলে গৌরনদীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে ওঠার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সামাজিক দায়িত্ববোধ আরও শক্তিশালী হবে।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪