ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গড়তে উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্ন অভিযান

ছবি: নিজস্ব প্রতিনিধি

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপজেলা জাতীয় মহিলা সংস্থার কার্যালয়সহ আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ ও শব্দদূষণ রোধে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম প্রধান অতিথির বক্তব্যে বলেন, পরিচ্ছন্নতা শুধু ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। নিজেদের বাড়ির আঙিনা, অফিস-আদালত এবং রাস্তাঘাট সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য।

উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ, সদস্য ও মানবাধিকারকর্মী আবদুছ ছালেক মামুন, পলাশ তালুকদার, উপজেলা জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র এবং অফিস সহকারী ভবরঞ্জন হালদার।

সভায় বক্তারা পরিচ্ছন্নতা রক্ষা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গড়তে উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্ন অভিযান

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপজেলা জাতীয় মহিলা সংস্থার কার্যালয়সহ আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ ও শব্দদূষণ রোধে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম প্রধান অতিথির বক্তব্যে বলেন, পরিচ্ছন্নতা শুধু ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। নিজেদের বাড়ির আঙিনা, অফিস-আদালত এবং রাস্তাঘাট সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য।

উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ, সদস্য ও মানবাধিকারকর্মী আবদুছ ছালেক মামুন, পলাশ তালুকদার, উপজেলা জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র এবং অফিস সহকারী ভবরঞ্জন হালদার।

সভায় বক্তারা পরিচ্ছন্নতা রক্ষা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪