পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ, বৃক্ষ পরিচর্যা, প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার হ্রাস এবং পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
“ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” (One Child, One Tree) কর্মসূচির অংশ হিসেবে গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম ইদ্রিস আলীর সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহিম পরিবেশ রক্ষায় ফলজ, বনজ ও ঔষধি গাছের গুরুত্ব তুলে ধরে বলেন, “সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের শৈশব থেকেই গাছ লাগানো ও তা পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' উদ্যোগ একটি সময়োপযোগী পদক্ষেপ।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আলফা প্যাথলজি ল্যাব-এর ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মোশাররফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মো. মোফাজ্জেল হোসেন, মার্ক এগ্রোভেটের মালিক ও বিএনপি নেতা মো. মনিরুজ্জামান খোকন এবং সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান বয়াতি, মো. মিজানুর রহমান, লুৎফর রহমান সান্টু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহিদ চাপরাশি, বার্থী ইউনিয়ন যুবদলের মো. রুহুল আমিন, কাওসার ফকির, আনিস বেপারী, উপজেলা জাসাসের সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার পার্থ এবং বার্থী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল বাশারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচি শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ হাতে গাছের চারা রোপণ করে এবং রোপণকৃত গাছসমূহের সার্বিক পরিচর্যার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।
.png)
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন