ঢাকা   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর আয়োজনে নবীনদের বরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর আয়োজনে নবীনদের বরণ
ছবিঃ টুডে বাংলা নিউজ ২৪

বরিশালের গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষার্থীদের পদচারণায় এ সময় কলেজ ক্যাম্পাসে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এবং গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিরা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান এবং নতুন শিক্ষাজীবনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বক্তারা বলেন, একাদশ শ্রেণির শিক্ষাজীবন ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ সময়। তাই শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা, সময়ের সঠিক ব্যবহার এবং প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়; জ্ঞান, মানবিকতা, সততা ও দায়িত্ববোধের সমন্বয়ে নিজেকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার্থীদের অন্যতম লক্ষ্য হওয়া উচিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরিফ, সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরিফ স্বপনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও নবাগত শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অতিথিরা নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, নিয়মিত অধ্যয়ন ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

নবাগত শিক্ষার্থীরাও এমন আয়োজনের জন্য আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। তারা নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব নির্মল চন্দ্র হালদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শিক্ষকরা আশা প্রকাশ করেন, নবাগত শিক্ষার্থীরা শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করবে।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর আয়োজনে নবীনদের বরণ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪