ঢাকা   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

আর্কাইভ দেখুন

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গৌরনদী থানার পুলিশের নতুন উদ্যোগ

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গৌরনদী থানার পুলিশের নতুন উদ্যোগ

মাদক, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে উপজেলা পর্যায়ে ঘরোয়া কাবাডি খেলার আয়োজন করা হয়েছে।রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘরোয়া কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করে। খেলা দেখতে মাঠে উপস্থিত হন স্থানীয় বাসিন্দা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এতে বিদ্যালয় মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেলের নেতৃত্বে মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় বিট পুলিশিং কার্যক্রম জোরদারের পাশাপাশি জনসচেতনতামূলক নানা কর্মসূচিও পরিচালনা করা হচ্ছে।পুলিশ জানায়, মাদক ও অপরাধ প্রতিরোধে শুধু আইনগত ব্যবস্থা গ্রহণই যথেষ্ট নয়; পাশাপাশি তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও অন্যান্য সুস্থ বিনোদনমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন। সেই লক্ষ্যেই শিক্ষার্থীদের অংশগ্রহণে কাবাডি খেলার আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের গুণাবলি ও দায়িত্ববোধ গড়ে ওঠে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।খেলা চলাকালে মাঠে উপস্থিত শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় অংশ নিয়ে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি আনন্দঘন সময় কাটায়। এ সময় তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল।এ সময় ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে এ ধরনের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা ও ইতিবাচক মানসিকতা তৈরি হয়। সকলের সার্বিক সহযোগিতা পেলে আগামী দিনগুলোতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।স্থানীয় সচেতন মহল গৌরনদী মডেল থানা পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের আইনগত অভিযান যেমন প্রয়োজন, তেমনি নতুন প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করাও জরুরি। নিয়মিত এ ধরনের আয়োজন করা হলে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে সামাজিক মূল্যবোধ বাড়বে এবং তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকার অনুপ্রেরণা পাবে।সংশ্লিষ্টরা মনে করছেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ ও স্থানীয় প্রশাসনের এমন সামাজিক ও ক্রীড়াভিত্তিক উদ্যোগ মাদকমুক্ত, সুশৃঙ্খল ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আগৈলঝাড়ায় গোপনে কচ্ছপ বিক্রি, ব্যবসায়ীর ৩ মাসের কারাদণ্ড

আগৈলঝাড়ায় গোপনে কচ্ছপ বিক্রি, ব্যবসায়ীর ৩ মাসের কারাদণ্ড

বরিশালের আগৈলঝাড়ায় গোপনে কচ্ছপ বিক্রির সময় ফিলিপ অধিকারী নামে এক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন প্রজাতির ২৮টি কচ্ছপ ও একটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকাল ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বন্যপ্রাণী বিক্রির প্রস্তুতিকালে ফিলিপ অধিকারীকে আটক করা হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী আটক ফিলিপ অধিকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ফিলিপ অধিকারী বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামের মৃত যতিন অধিকারীর ছেলে।অভিযানকালে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অবৈধ কেনাবেচার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে কচ্ছপসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার, সংরক্ষণ ও বিক্রির মাধ্যমে যাতে কেউ পরিবেশের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে।অভিযান শেষে উদ্ধার হওয়া ২৮টি কচ্ছপ ও একটি শাপলাপাতা মাছ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে পাশের সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়। বন্যপ্রাণীগুলো প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ায় স্থানীয়দের মধ্যেও স্বস্তি দেখা গেছে।

গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আগের মাদক মামলাও বিচারাধীন

গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আগের মাদক মামলাও বিচারাধীন

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কিরণ সরদার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। পুলিশের নথি যাচাই করে জানা গেছে, গ্রেপ্তার কিরণের বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে। ওই মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৩ সেপ্টেম্বর) গৌরনদী থানাধীন খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই (ঘোষেরহাট) বাজার এলাকায় অভিযান চালানো হয়। খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ ভবনের মেইন গেটসংলগ্ন বাকাই বাজারে পবিত্র সাহার স্টেশনারি দোকানের সামনে পাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় কিরণ সরদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার কিরণ সরদার বাকাই এলাকার মিলন সরদার ও পুতুলী বেগমের ছেলে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইয়াবা তার হেফাজতেই ছিল।এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর আসামির পিসি/পিতার ও সিডিএমএস যাচাই করে তার বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলার তথ্য পাওয়া যায়। সেই মামলাটিও বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।স্থানীয়দের ভাষ্য, এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

বিয়ের প্রলোভনে নাবালিকা স্কুলছাত্রী অপহরণ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

বিয়ের প্রলোভনে নাবালিকা স্কুলছাত্রী অপহরণ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

স্বচ্ছ ভোটে পরিবর্তনের প্রত্যাশা, ইনসাফের পক্ষে তরুণ নেতা সাদ্দাম হোসেন হিরা

স্বচ্ছ ভোটে পরিবর্তনের প্রত্যাশা, ইনসাফের পক্ষে তরুণ নেতা সাদ্দাম হোসেন হিরা

গৌরনদীতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গৌরনদীতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, সভাপতি জাহাঙ্গীর শিকদার, সম্পাদক আশরাফুল আমিন খান

জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, সভাপতি জাহাঙ্গীর শিকদার, সম্পাদক আশরাফুল আমিন খান

গৌরনদীতে বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

গৌরনদীতে বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

কারাগারে ইমরান খানকে হত্যা নিয়ে যা জানা গেল

কারাগারে ইমরান খানকে হত্যা নিয়ে যা জানা গেল

গৌরনদীতে জামিনে মুক্তির পর সড়কে প্রাণ গেল সৌদি প্রবাসীর

গৌরনদীতে জামিনে মুক্তির পর সড়কে প্রাণ গেল সৌদি প্রবাসীর

দাঊদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের কারণে নোরা ও শ্রদ্ধা পুলিশের নজরে

দাঊদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের কারণে নোরা ও শ্রদ্ধা পুলিশের নজরে

বিএনপি ক্ষমতায় এলে টাকার বিনিময়ে চাকরি নয়, হবে মেধার মূল্যায়ন :ডা. জাহিদ হোসেন

বিএনপি ক্ষমতায় এলে টাকার বিনিময়ে চাকরি নয়, হবে মেধার মূল্যায়ন :ডা. জাহিদ হোসেন

গৌরনদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

গৌরনদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গৌরনদী থানার পুলিশের নতুন উদ্যোগ

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গৌরনদী থানার পুলিশের নতুন উদ্যোগ

আগৈলঝাড়ায় গোপনে কচ্ছপ বিক্রি, ব্যবসায়ীর ৩ মাসের কারাদণ্ড

আগৈলঝাড়ায় গোপনে কচ্ছপ বিক্রি, ব্যবসায়ীর ৩ মাসের কারাদণ্ড

গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আগের মাদক মামলাও বিচারাধীন

গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আগের মাদক মামলাও বিচারাধীন

গৌরনদীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত বাবু, আহত ১

গৌরনদীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত বাবু, আহত ১

১নং খাঞ্জাপুর ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধবিরোধী পরিষদের আত্মপ্রকাশ

১নং খাঞ্জাপুর ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধবিরোধী পরিষদের আত্মপ্রকাশ

বৃক্ষায়নে গৌরনদী মডেল, ১৫ হাজার শিক্ষার্থীর হাতে ১৫ হাজার বৃক্ষ

বৃক্ষায়নে গৌরনদী মডেল, ১৫ হাজার শিক্ষার্থীর হাতে ১৫ হাজার বৃক্ষ

গৌরনদীতে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও তার সহযোগী গ্রেপ্তার

গৌরনদীতে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও তার সহযোগী গ্রেপ্তার

গৌরনদীতে সাবেক পৌর যুবদল নেতা শহীদ ইসলামের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

গৌরনদীতে সাবেক পৌর যুবদল নেতা শহীদ ইসলামের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৬

আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৬

টরকি বন্দরে ‘মানবতার জাগরণ’ ও ‘টরকী হিউম্যানিটি রাইজ’ এর শুভ উদ্বোধন

টরকি বন্দরে ‘মানবতার জাগরণ’ ও ‘টরকী হিউম্যানিটি রাইজ’ এর শুভ উদ্বোধন