বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফয়সাল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এ সময় তার কথিত এক সহযোগী মো. আজিজুল সরদারকেও আটক করা হয়েছে।
গ্রেপ্তার ফয়সাল হাওলাদার গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকার রামনগর-নবীনগরের বাসিন্দা মো. আজিজ হাওলাদারের ছেলে। আটক আজিজুল সরদার একই এলাকার মৃত আবু কালাম সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেলের দিকনির্দেশনায় এসআই মো. জহিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার সুন্দরদী মৌজার নবীনগর ও রামনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে ফয়সাল হাওলাদারকে সন্দেহজনক অবস্থায় আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই অভিযানে তার সঙ্গে থাকা সহযোগী আজিজুল সরদারকেও আটক করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ফয়সালের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে তিনি লোকচক্ষুর আড়ালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্ধার করা ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের পাশাপাশি বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি, কালোবাজারিসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের সহযোগীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় গ্রেপ্তার ফয়সাল হাওলাদার ও আটক আজিজুল সরদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
.png)
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন