ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ধানের শীষকে বিজয়ী করতেই হবে: জহির উদ্দিন স্বপন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ধানের শীষকে বিজয়ী করতেই হবে: জহির উদ্দিন স্বপন
বরিশাল-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন।

গৌরনদী প্রতিনিধি: মোঃ সুজন শরীফ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং দেশমাতার স্বপ্ন বাস্তবায়নে বিএনপির বিকল্প নেই।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল সমর্থনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এ লক্ষ্য বাস্তবায়নে দলের প্রতিটি নেতাকর্মীকে ত্যাগ ও সততার সঙ্গে কাজ করতে হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগের পূর্ব মুহূর্তে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আকবর হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু। এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুর রব চোকদার, সাবেক ইউপি চেয়ারম্যান তাইফুর রহমান কচি, চাঁদশী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাহামুদুল হাসান মুহিদ শরীফ, রফিকুল ইসলাম চোকদার, সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাহার আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জনসভায় জহির উদ্দিন স্বপন আরও বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়। তারা ভোটের মাধ্যমে নিজেদের সরকার গঠন করতে চায়। বিএনপি জনগণের সেই অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।

সভা শেষে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন চাঁদশী ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

বিষয় : গৌরনদী বরিশাল বিএনপি

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ধানের শীষকে বিজয়ী করতেই হবে: জহির উদ্দিন স্বপন

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

গৌরনদী প্রতিনিধি: মোঃ সুজন শরীফ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং দেশমাতার স্বপ্ন বাস্তবায়নে বিএনপির বিকল্প নেই।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল সমর্থনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এ লক্ষ্য বাস্তবায়নে দলের প্রতিটি নেতাকর্মীকে ত্যাগ ও সততার সঙ্গে কাজ করতে হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগের পূর্ব মুহূর্তে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আকবর হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু। এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুর রব চোকদার, সাবেক ইউপি চেয়ারম্যান তাইফুর রহমান কচি, চাঁদশী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাহামুদুল হাসান মুহিদ শরীফ, রফিকুল ইসলাম চোকদার, সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাহার আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জনসভায় জহির উদ্দিন স্বপন আরও বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়। তারা ভোটের মাধ্যমে নিজেদের সরকার গঠন করতে চায়। বিএনপি জনগণের সেই অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।

সভা শেষে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন চাঁদশী ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪