গৌরনদী প্রতিনিধি: মোঃ মেহেদী হাসান
বরিশালের গৌরনদী উপজেলার টরকি বাওরগাতী গ্রামের বাসিন্দা, গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক সৈয়দ নকিবুল হকের পুত্র সৈয়দ নেয়ামুল হকের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ।
রবিবার (২৬ জুলাই) রাতে তিনি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে তাদের বাড়িতে যান। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
জাকির হোসেন শরীফ বলেন, একজন সন্তানের মৃত্যু কোনো পরিবারের জন্যই অপূরণীয় ক্ষতি। আমি মরহুম সৈয়দ এনামুল হকের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবার যেন ধৈর্য ও সাহসের সঙ্গে এই শোক কাটিয়ে উঠতে পারে, সেজন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
সৈয়দ নেয়ামুল হকের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক মহলের ব্যক্তিবর্গ পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন