বরিশালের গৌরনদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাফিজুল সরদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানাধীন আশোকাঠী এলাকার ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন আশোকাঠী ফিলিং স্টেশনের উত্তর পাশে বিল্বগ্রামগামী পাকা সড়কের মুখে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন মো. হাফিজুল সরদারকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হাফিজুল সরদার গৌরনদী উপজেলার মহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. হাকিম সরদার এবং মাতার নাম মোছা. সালেহা বেগম।
পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, উদ্ধারকৃত ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটের মোট ওজন ৫ দশমিক ৫ গ্রাম। যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৬ হাজার ৫০০ টাকা। জব্দকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় থানায় সংরক্ষণ করা হয়েছে।
এ ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই (নিরস্ত্র) সৌমেন বিশ্বাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি গৌরনদী মডেল থানার এফআইআর নং-২৫, তারিখ ২৬ জুলাই ২০২৬ এবং জি.আর. নং-২৩৭ হিসেবে রুজু করা হয়েছে।
গৌরনদী মডেল থানা সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততা এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কিনা, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে গৌরনদী উপজেলাজুড়ে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন