ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

সরিকলের বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন মৃধার প্রথম মৃ/ত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলা অডিটরিয়ামে শরিকল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মৃধার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ স্মরণসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। তিনি প্রয়াত জাহাঙ্গীর হোসেন মৃধার কর্মময় রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং দলকে সুসংগঠিত করতে তাঁর নিরলস ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জাহাঙ্গীর হোসেন মৃধা ছিলেন দলের একজন ত্যাগী, সৎ ও নিবেদিতপ্রাণ নেতা। দলের দুঃসময়ে তিনি সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তাঁর আদর্শ ও ত্যাগ আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল। বক্তারা বলেন, প্রয়াত জাহাঙ্গীর হোসেন মৃধা ছিলেন জনগণের আস্থাভাজন, সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি আজীবন মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়েদুল আলম খান সেন্টু, শরিকল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ আনিচুর রহমান, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন শরীফ, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, শরিকল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আবুল বাশারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্মরণসভা শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মৃধার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সততা, ত্যাগ ও আদর্শকে অনুসরণ করে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয় : গৌরনদী বরিশাল তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সরিকলের বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন মৃধার প্রথম মৃ/ত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী উপজেলা অডিটরিয়ামে শরিকল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মৃধার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ স্মরণসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। তিনি প্রয়াত জাহাঙ্গীর হোসেন মৃধার কর্মময় রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং দলকে সুসংগঠিত করতে তাঁর নিরলস ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জাহাঙ্গীর হোসেন মৃধা ছিলেন দলের একজন ত্যাগী, সৎ ও নিবেদিতপ্রাণ নেতা। দলের দুঃসময়ে তিনি সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তাঁর আদর্শ ও ত্যাগ আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল। বক্তারা বলেন, প্রয়াত জাহাঙ্গীর হোসেন মৃধা ছিলেন জনগণের আস্থাভাজন, সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি আজীবন মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়েদুল আলম খান সেন্টু, শরিকল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ আনিচুর রহমান, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন শরীফ, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, শরিকল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আবুল বাশারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্মরণসভা শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মৃধার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সততা, ত্যাগ ও আদর্শকে অনুসরণ করে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪