ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

জামায়াত-বিএনপির তুমুল সংঘর্ষে আহত ৫, আটক ২

ছবিঃ সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াত সমর্থক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। আটককৃতরা হলেন জামায়াত কর্মী হরেন শহিদুল ও আশরাফ হোসেন।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে জয়পুর গ্রামের একটি ভোটকেন্দ্রের প্রায় ১০০ গজ দূরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এতে পাঁচজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে দুই জামায়াত সমর্থককে আটক করে থানায় নেওয়া হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিষয় : জামায়াত Bnp তারেক রহমান

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জামায়াত-বিএনপির তুমুল সংঘর্ষে আহত ৫, আটক ২

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াত সমর্থক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। আটককৃতরা হলেন জামায়াত কর্মী হরেন শহিদুল ও আশরাফ হোসেন।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে জয়পুর গ্রামের একটি ভোটকেন্দ্রের প্রায় ১০০ গজ দূরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এতে পাঁচজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে দুই জামায়াত সমর্থককে আটক করে থানায় নেওয়া হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪