গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. আলিম নামে এক মাদকসেবীকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টার দিকে চাঁদশী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. আলিম দীর্ঘদিন ধরে মাদক সেবনের মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে আসছিলেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সুফিয়া বেগম, রানু বেগম ও আতাহার চোকদারসহ একাধিক ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্তকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের কর্মকর্তারা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
.png)
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন