ঢাকা   মঙ্গলবার, ০২ জুন ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ০২ জুন ২০২৬
Today বাংলা নিউজ

খাঞ্জাপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন গোলাম কিবরিয়া তালুকদার

ছবি: নিজস্ব প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে খাঞ্জাপুর ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ইতালি শাখা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং মরহুম ছব্দের আলী তালুকদার স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম কিবরিয়া তালুকদার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা নিয়ে আসে। ঈদের এই মহিমান্বিত শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। ঈদের আনন্দ যেন ধনী-গরিব সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় তিনি গৌরনদী-আগৈলঝাড়ার মাটি ও মানুষের নেতা, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকেও খাঞ্জাপুর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিষয় : Bnp gournadi barisal গোলাম কিবরিয়া তালুকদার bangladesh

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

খাঞ্জাপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন গোলাম কিবরিয়া তালুকদার

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে খাঞ্জাপুর ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ইতালি শাখা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং মরহুম ছব্দের আলী তালুকদার স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম কিবরিয়া তালুকদার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা নিয়ে আসে। ঈদের এই মহিমান্বিত শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। ঈদের আনন্দ যেন ধনী-গরিব সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় তিনি গৌরনদী-আগৈলঝাড়ার মাটি ও মানুষের নেতা, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকেও খাঞ্জাপুর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪