ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

ফ্যাসিবাদ মোকাবিলায় ইতিহাসই ‘অ্যান্টিভাইরাস’: তথ্যমন্ত্রী

ছবিঃ সংগৃহীত, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন

২৪ মার্চ তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইতিহাসই সবচেয়ে কার্যকর ‘অ্যান্টিভাইরাস’ হিসেবে কাজ করতে পারে। তিনি উল্লেখ করেন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ এবং তার বাস্তব প্রয়োগের ওপরই সুশাসনের গতি নির্ভর করে।

মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ এর চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ধারাবাহিকভাবে ইতিহাসের শিক্ষা চর্চা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, দশম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গভীরভাবে অধ্যয়ন করা প্রয়োজন। এসব নির্বাচন বিশ্লেষণের মাধ্যমে ফ্যাসিবাদের উৎস কোথায় নিহিত ছিল, তা খুঁজে বের করতে হবে।

তিনি মনে করেন, এই ধরনের গবেষণা ও বিশ্লেষণ ভবিষ্যতে ফ্যাসিবাদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ‘অ্যান্টিভাইরাস’ হিসেবে ভূমিকা রাখবে।

এ সময় তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গেও কথা বলেন। তথ্যমন্ত্রী জানান, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি মীমাংসিত হয়নি। তবে জনগণের প্রত্যাশা একটি দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।

বিষয় : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় ইতিহাসই ‘অ্যান্টিভাইরাস’: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

২৪ মার্চ তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইতিহাসই সবচেয়ে কার্যকর ‘অ্যান্টিভাইরাস’ হিসেবে কাজ করতে পারে। তিনি উল্লেখ করেন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ এবং তার বাস্তব প্রয়োগের ওপরই সুশাসনের গতি নির্ভর করে।

মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ এর চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ধারাবাহিকভাবে ইতিহাসের শিক্ষা চর্চা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, দশম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গভীরভাবে অধ্যয়ন করা প্রয়োজন। এসব নির্বাচন বিশ্লেষণের মাধ্যমে ফ্যাসিবাদের উৎস কোথায় নিহিত ছিল, তা খুঁজে বের করতে হবে।

তিনি মনে করেন, এই ধরনের গবেষণা ও বিশ্লেষণ ভবিষ্যতে ফ্যাসিবাদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ‘অ্যান্টিভাইরাস’ হিসেবে ভূমিকা রাখবে।

এ সময় তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গেও কথা বলেন। তথ্যমন্ত্রী জানান, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি মীমাংসিত হয়নি। তবে জনগণের প্রত্যাশা একটি দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪