পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও যানজট নিয়ন্ত্রণে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় সক্রিয়ভাবে কাজ করছেন গৌরনদী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক জনাব মোঃ ইব্রাহিম। মঙ্গলবার (২৬ মে ২০২৬) বিকেল পাঁচটার দিকে তিনি সরেজমিনে বাসস্ট্যান্ড এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভেটেনারি সার্জন মোঃ মাহমুদুল হাসান ফরিদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদকে কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং সড়ক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে বাসস্ট্যান্ড এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসময় ট্রাফিক আইন অমান্য করার দায়ে পাঁচজন মোটরসাইকেল আরোহীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে হেলমেট ব্যবহার না করা, কাগজপত্র না থাকা এবং বেপরোয়া চলাচলের বিষয়গুলো গুরুত্বসহকারে দেখা হয়।
ইউএনও মোঃ ইব্রাহিম বলেন ঈদকে কেন্দ্র করে মানুষ যাতে নিরাপদে ও স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যেই প্রশাসন কাজ করছে। যানজট কমাতে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে হবে।
স্থানীয়দের মধ্যেও প্রশাসনের এই উদ্যোগ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা মনে করছেন, ঈদযাত্রার সময় বাসস্ট্যান্ড এলাকায় প্রশাসনের এমন তৎপরতা সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে হ্রাস পাবে বলে আশা করছেন তারা।
ঈদ সামনে রেখে গৌরনদী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
.png)
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন