ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

প্রথম পর্যায়ে কত পরিবার ফ্যামিলি কার্ড পাচ্ছে : জানালেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

বরিশালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের ঘোষণা: প্রথম পর্যায়ে ৪ কোটি ১০ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড।

গৌরনদী প্রতিনিধি মোঃ সুজন শরীফ।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আগামী মাস থেকে এই কার্যক্রম শুরু হবে এবং প্রথম পর্যায়ে নগদ অর্থ প্রদান করা হবে। মোট ৪ কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্য এই কার্ডের মালিক হবেন বলে জানান তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, বাংলার মানুষ তার অধিকার প্রতিষ্ঠায় কখনো আপস করেনি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান প্রতিটি আন্দোলনই প্রমাণ করে যে, ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো বাংলাদেশের মানুষের মূল চেতনা।

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নির্বাচনই ক্ষমতা দখলের একমাত্র সাংবিধানিক পন্থা। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে এবং কোনো গোষ্ঠীকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

প্রশাসনকে ভুল কাজে ব্যবহার না করার আহ্বান জানিয়ে রাজনৈতিক নেতাদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য দেন বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। এছাড়া বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলী, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবদুল হান্নানসহ বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিকরা।

বিষয় : জহির উদ্দিন স্বপন বরিশাল ১ তথ্যমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

প্রথম পর্যায়ে কত পরিবার ফ্যামিলি কার্ড পাচ্ছে : জানালেন তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বরিশালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের ঘোষণা: প্রথম পর্যায়ে ৪ কোটি ১০ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড।

গৌরনদী প্রতিনিধি মোঃ সুজন শরীফ।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আগামী মাস থেকে এই কার্যক্রম শুরু হবে এবং প্রথম পর্যায়ে নগদ অর্থ প্রদান করা হবে। মোট ৪ কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্য এই কার্ডের মালিক হবেন বলে জানান তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, বাংলার মানুষ তার অধিকার প্রতিষ্ঠায় কখনো আপস করেনি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান প্রতিটি আন্দোলনই প্রমাণ করে যে, ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো বাংলাদেশের মানুষের মূল চেতনা।

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নির্বাচনই ক্ষমতা দখলের একমাত্র সাংবিধানিক পন্থা। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে এবং কোনো গোষ্ঠীকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

প্রশাসনকে ভুল কাজে ব্যবহার না করার আহ্বান জানিয়ে রাজনৈতিক নেতাদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য দেন বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। এছাড়া বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলী, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবদুল হান্নানসহ বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিকরা।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪