ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ

ছবিঃ সংগৃহীত

রংপুর বিভাগের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ, শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। নীলফামারীতে তিন শ্রমিককে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে সাধারণ মানুষ ও পরিবহন খাতে ভোগান্তি বাড়ছে।

রোববার সকাল থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ কার্যক্রম বন্ধ করে কর্মসূচি শুরু করে বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। শ্রমিকদের এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে পেট্রল পাম্প মালিক সমিতিসহ সংশ্লিষ্ট অন্যান্য সংগঠন।

জানা গেছে, শনিবার রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে নীলফামারীর উদ্দেশ্যে একটি ট্যাংকলরি রওনা দেয়। পথে নীলফামারীর একটি রেলগেট এলাকায় গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় চালক ও সহকারী গাড়িটি মেরামতের চেষ্টা করছিলেন।

এ অবস্থায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্যাংকলরিটি দেখে সন্দেহ হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূইয়া ঘটনাস্থলে তল্লাশি চালান। তল্লাশিকালে একটি জেরিকেন থেকে ১৩ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

পরে চালক, তার সহকারীসহ তিনজনকে আটক করে জেলা প্রশাসক কার্যালয়ে নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করে।

এই ঘটনার প্রতিবাদে শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয়। তাদের দাবি, শ্রমিকদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এবং দ্রুত শাস্তি প্রত্যাহার করতে হবে।

এদিকে তেল সরবরাহ বন্ধ থাকায় রংপুর বিভাগের বিভিন্ন জেলায় জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও পরিবহন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪