ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ছবিঃ সংগৃহীত

বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিক হাসান রাসেল, গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীর জহির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুসহ অনেকে।

পরে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শৃঙ্খলা, দেশপ্রেম ও মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন আয়োজন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪