ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

জুলাই সনদ ও সংবিধান পাশ কাটিয়ে সিদ্ধান্ত নয়: আইনমন্ত্রী

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ

জুলাই সনদ ও সংবিধান পাশ কাটিয়ে সিদ্ধান্ত নয়: আইনমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

বিগত সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ নির্ধারণে গঠিত যাচাই-বাছাই কমিটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইতোমধ্যে ১২০টিরও বেশি অধ্যাদেশ নিয়ে ঐকমত্যে পৌঁছেছেন সংশ্লিষ্টরা। আগামী ২ এপ্রিল পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

বুধবার (২৫ মার্চ) বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, দীর্ঘ পর্যালোচনার মাধ্যমে অধিকাংশ অধ্যাদেশের বিষয়ে একটি সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে। কোনগুলো বর্তমান প্রেক্ষাপটে বহাল রাখা হবে এবং কোনগুলো বাতিল করা হবে সে বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে। তবে চূড়ান্ত তালিকা এখনো প্রক্রিয়াধীন রয়েছে এবং ২ এপ্রিল জমা দেওয়া প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হবে।

তিনি আরও জানান, বাকি থাকা কয়েকটি অমীমাংসিত বিষয় নিয়ে আগামী ২৯ মার্চ পুনরায় বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পর পর্যালোচনার কাজ সম্পন্ন হবে এবং পরবর্তীতে এসব অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়া শুরু হবে।

জুলাই সনদ ও সংবিধানের গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, এই দুটি দলিলকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, জুলাই সনদের নির্দেশনা অনুযায়ী এর বহু ধারার বাস্তবায়নে সংবিধান সংশোধন প্রয়োজন, তাই সব সিদ্ধান্তই সাংবিধানিক কাঠামোর মধ্যেই নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্ধারিত ৩০ দিনের সময়সীমার মধ্যেই কাজ শেষ করা হবে। ২ এপ্রিল প্রতিবেদন জমা দেওয়ার পর প্রচলিত নিয়মে বিলগুলো সংসদে উত্থাপন করা হবে।

তবে সুপ্রিম কোর্ট সচিবালয় বা স্পর্শকাতর কোনো অধ্যাদেশ এই তালিকায় রয়েছে কি না সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে রাজি হননি আইনমন্ত্রী। মানবাধিকার কমিশন আইনসহ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো আলোচনায় রয়েছে বলেও জানান তিনি।

বিষয় : BNP আইনমন্ত্রী আসাদুজ্জামান

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জুলাই সনদ ও সংবিধান পাশ কাটিয়ে সিদ্ধান্ত নয়: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

বিগত সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ নির্ধারণে গঠিত যাচাই-বাছাই কমিটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইতোমধ্যে ১২০টিরও বেশি অধ্যাদেশ নিয়ে ঐকমত্যে পৌঁছেছেন সংশ্লিষ্টরা। আগামী ২ এপ্রিল পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

বুধবার (২৫ মার্চ) বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, দীর্ঘ পর্যালোচনার মাধ্যমে অধিকাংশ অধ্যাদেশের বিষয়ে একটি সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে। কোনগুলো বর্তমান প্রেক্ষাপটে বহাল রাখা হবে এবং কোনগুলো বাতিল করা হবে সে বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে। তবে চূড়ান্ত তালিকা এখনো প্রক্রিয়াধীন রয়েছে এবং ২ এপ্রিল জমা দেওয়া প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হবে।

তিনি আরও জানান, বাকি থাকা কয়েকটি অমীমাংসিত বিষয় নিয়ে আগামী ২৯ মার্চ পুনরায় বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পর পর্যালোচনার কাজ সম্পন্ন হবে এবং পরবর্তীতে এসব অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়া শুরু হবে।

জুলাই সনদ ও সংবিধানের গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, এই দুটি দলিলকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, জুলাই সনদের নির্দেশনা অনুযায়ী এর বহু ধারার বাস্তবায়নে সংবিধান সংশোধন প্রয়োজন, তাই সব সিদ্ধান্তই সাংবিধানিক কাঠামোর মধ্যেই নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্ধারিত ৩০ দিনের সময়সীমার মধ্যেই কাজ শেষ করা হবে। ২ এপ্রিল প্রতিবেদন জমা দেওয়ার পর প্রচলিত নিয়মে বিলগুলো সংসদে উত্থাপন করা হবে।

তবে সুপ্রিম কোর্ট সচিবালয় বা স্পর্শকাতর কোনো অধ্যাদেশ এই তালিকায় রয়েছে কি না সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে রাজি হননি আইনমন্ত্রী। মানবাধিকার কমিশন আইনসহ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো আলোচনায় রয়েছে বলেও জানান তিনি।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪