ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড, ডিভিআর জব্দ

ছবি: নিজস্ব প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলায় মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২১ জুলাই ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলার তিখাসার, টরকী চাচাল এলাকা এবং ঈগল পরিবহন কাউন্টার সংলগ্ন গলিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে একজন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বাসা ও মাদক বিক্রির নির্দিষ্ট স্পটে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময় একজন কথিত মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হলেও তার কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট একটি সিসি ক্যামেরার ডিভিআর (DVR) জব্দ করা হয়।

জব্দকৃত ডিভিআর থেকে প্রাপ্ত ভিডিও ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের ধারণা, এসব তথ্যের মাধ্যমে মাদক ব্যবসার সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হবে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন গৌরনদী মডেল থানা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গৌরনদী সার্কেল, বরিশাল-এর কর্মকর্তারা।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গৌরনদী উপজেলায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ী কাউকেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তাদের মতে, ধারাবাহিকভাবে এমন অভিযান পরিচালিত হলে এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড, ডিভিআর জব্দ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪