ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

রাজধানীতে গ্রেপ্তার হয়েছেন এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

সোমবার (২৩ মার্চ) দিনগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে প্রায় পাঁচটি মামলা রয়েছে।

২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদ উদ্দিন চৌধুরী। ওই বছরের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্বেও ছিলেন।

পরবর্তীতে ২০০৮ সালের জুনে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও তিনি ২০১১ সালের জুন পর্যন্ত ওই দায়িত্বে বহাল ছিলেন।

রাজনীতিতে যুক্ত হয়ে ২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দেন মাসুদ উদ্দিন চৌধুরী। একই বছরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

উল্লেখ্য ওই নির্বাচনে অংশ নেওয়ার আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও কয়েকদিনের মধ্যেই জাতীয় পার্টির মনোনয়ন নেন এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।

বিষয় : এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

রাজধানীতে গ্রেপ্তার হয়েছেন এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

সোমবার (২৩ মার্চ) দিনগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে প্রায় পাঁচটি মামলা রয়েছে।

২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদ উদ্দিন চৌধুরী। ওই বছরের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্বেও ছিলেন।

পরবর্তীতে ২০০৮ সালের জুনে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও তিনি ২০১১ সালের জুন পর্যন্ত ওই দায়িত্বে বহাল ছিলেন।

রাজনীতিতে যুক্ত হয়ে ২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দেন মাসুদ উদ্দিন চৌধুরী। একই বছরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

উল্লেখ্য ওই নির্বাচনে অংশ নেওয়ার আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও কয়েকদিনের মধ্যেই জাতীয় পার্টির মনোনয়ন নেন এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪