ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন তাওহীদ, আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক অলিম্পিয়াডে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবার জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আবারও বরিশালের গৌরনদী উপজেলার মুখ উজ্জ্বল করেছেন বড় কসবা গ্রামের কৃতি সন্তান টি.এম. তাওহীদ ইসলাম। জাতীয় পর্যায়ের এই অসাধারণ অর্জনের মাধ্যমে তিনি নিজের মেধা ও প্রতিভার আরেকটি উজ্জ্বল স্বাক্ষর রাখলেন।

শনিবার (১৫ জুলাই) গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত National Mathematics Carnival 2026 Bangladesh-এ দেশের ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। তীব্র প্রতিযোগিতার মধ্য থেকে সেরা হয়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন তাওহীদ।

তাওহীদ ইসলাম সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মো. সুমন তালুকদারের ছেলে। ছেলের এই সাফল্যের খবর জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন,

আলহামদুলিল্লাহ, জাতীয় গণিত অলিম্পিয়াডে আমার ছেলে প্রথম স্থান অর্জন করেছে। মহান আল্লাহ যেন তার প্রতিটি কাজে এভাবেই সহায় হন। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

এর আগেও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করে আলোচনায় এসেছিলেন তাওহীদ। আন্তর্জাতিক ‘জিরো অলিম্পিয়াড সিজন-২’-এ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৯ হাজার ৩৩২ জন প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্ত পর্বে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-১৪: জলজ জীবন সংরক্ষণ) বিষয়ে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ঢাকায় অনুষ্ঠিত হয়। অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি যুক্তরাষ্ট্রের Washington University of Science and Technology-তে পূর্ণ বৃত্তি লাভ করেন।

স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষক ও সচেতন মহলের মতে, তাওহীদের ধারাবাহিক সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; এটি গৌরনদীর জন্যও এক গর্বের অধ্যায়। প্রত্যন্ত অঞ্চল থেকেও যে মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করা সম্ভব, তার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন তিনি।

গৌরনদীবাসীর প্রত্যাশা, জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হওয়ার এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আরও বড় অর্জনের মাধ্যমে টি.এম. তাওহীদ ইসলাম দেশ, জাতি এবং গৌরনদীর সুনাম বিশ্বদরবারে আরও উজ্জ্বল করবেন এমনটাই সবার প্রত্যাশা।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন তাওহীদ, আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪