ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: নিজস্ব প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশকে আরও সবুজ করে তুলতে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।

সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পুনঃখনন করা সরিকল খালের পাড়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন, তা নেই। পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পরিকল্পিতভাবে ব্যাপক বৃক্ষরোপণ করতে হবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার স্বাভাবিক চক্র পরিবর্তিত হচ্ছে। বৃষ্টিপাতের ধরনেও পরিবর্তন এসেছে এবং আগের তুলনায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। এ পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তারেক রহমান আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পরিচর্যার অভাবে অনেক চারা নষ্ট হয়ে যায়। তাই লাগানো প্রতিটি গাছ বড় করে তোলার দায়িত্ব সবাইকে নিতে হবে।

তিনি বলেন, নিজেদের দেশ আমাদের নিজেদেরই গড়ে তুলতে হবে। বাইরের কেউ এসে আমাদের দেশ ঠিক করে দেবে না।

এ সময় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির নতুন স্লোগান ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।

এর আগে সোমবার সকালে এক দিনের সফরে সড়কপথে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি গৌরনদীর বাটাজোর ইউনিয়নের পুনঃখনন করা সরিকল খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

বিষয় : গৌরনদী বরিশাল প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশকে আরও সবুজ করে তুলতে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।

সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পুনঃখনন করা সরিকল খালের পাড়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন, তা নেই। পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পরিকল্পিতভাবে ব্যাপক বৃক্ষরোপণ করতে হবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার স্বাভাবিক চক্র পরিবর্তিত হচ্ছে। বৃষ্টিপাতের ধরনেও পরিবর্তন এসেছে এবং আগের তুলনায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। এ পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তারেক রহমান আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পরিচর্যার অভাবে অনেক চারা নষ্ট হয়ে যায়। তাই লাগানো প্রতিটি গাছ বড় করে তোলার দায়িত্ব সবাইকে নিতে হবে।

তিনি বলেন, নিজেদের দেশ আমাদের নিজেদেরই গড়ে তুলতে হবে। বাইরের কেউ এসে আমাদের দেশ ঠিক করে দেবে না।

এ সময় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির নতুন স্লোগান ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।

এর আগে সোমবার সকালে এক দিনের সফরে সড়কপথে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি গৌরনদীর বাটাজোর ইউনিয়নের পুনঃখনন করা সরিকল খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪