ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী এলাকায় রাতের দুর্ঘটনা, শেবাচিমে মৃত্যু নিশ্চিত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে অজ্ঞাত একটি যানের ধাক্কায় প্রান্ত মণ্ডল নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের ইচলাদী এলাকার উত্তর পাশের শেখ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রান্ত মণ্ডল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রূপধন এলাকার বাসিন্দা পুলিন মণ্ডলের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ওই সদস্য ঢাকা থেকে মোটরসাইকেলে বরিশালের দিকে যাচ্ছিলেন। ইচলাদী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে প্রান্ত মণ্ডল সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ (শেবাচিম) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অজ্ঞাত যানটিকে শনাক্তে কাজ করছে পুলিশ।

বিষয় : ঢাকা-বরিশাল উজিরপুর

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী এলাকায় রাতের দুর্ঘটনা, শেবাচিমে মৃত্যু নিশ্চিত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে অজ্ঞাত একটি যানের ধাক্কায় প্রান্ত মণ্ডল নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের ইচলাদী এলাকার উত্তর পাশের শেখ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রান্ত মণ্ডল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রূপধন এলাকার বাসিন্দা পুলিন মণ্ডলের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ওই সদস্য ঢাকা থেকে মোটরসাইকেলে বরিশালের দিকে যাচ্ছিলেন। ইচলাদী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে প্রান্ত মণ্ডল সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ (শেবাচিম) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অজ্ঞাত যানটিকে শনাক্তে কাজ করছে পুলিশ।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪