ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

বাংলাদেশের রপ্তানি সামর্থ্য বাড়াতে চীনের আগ্রহ রয়েছে: তথ্যমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

১৮ জুলাই: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে চীন সরকারের ব্যাপক আগ্রহ রয়েছে। তিনি মনে করেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে ভূমিকা রাখতে পারে।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘লং লিভ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে অর্থনীতিই আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতির প্রধান চালিকাশক্তি। বিশ্ব অর্থনীতির অন্যতম কেন্দ্র হিসেবে চীন আজ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্যেও চীনের প্রভাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, বিশেষ করে আমাদের বাণিজ্য অনেকাংশে চীননির্ভর হয়ে পড়েছে। তাই অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রয়োজনের পাশাপাশি পারস্পরিক আন্তরিকতা ও সহযোগিতার ভিত্তিতেও চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা জরুরি।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে চীন অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু হতে পারে। কারণ, এ ক্ষেত্রে চীনের প্রয়োজনীয় সক্ষমতা ও অভিজ্ঞতা রয়েছে।

বাণিজ্য ঘাটতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়। এর প্রায় পুরো অংশই বাংলাদেশকে চীন থেকে আমদানি করতে হয়। বিপরীতে বাংলাদেশ থেকে চীনে রপ্তানির পরিমাণ এক বিলিয়ন ডলারেরও কম, যা দুই দেশের বাণিজ্য সম্পর্কে ভারসাম্যহীনতার চিত্র তুলে ধরে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, চীনের সহযোগিতা ও বাজার সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে।

বিষয় : gournadi barisal

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বাংলাদেশের রপ্তানি সামর্থ্য বাড়াতে চীনের আগ্রহ রয়েছে: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

১৮ জুলাই: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে চীন সরকারের ব্যাপক আগ্রহ রয়েছে। তিনি মনে করেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে ভূমিকা রাখতে পারে।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘লং লিভ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে অর্থনীতিই আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতির প্রধান চালিকাশক্তি। বিশ্ব অর্থনীতির অন্যতম কেন্দ্র হিসেবে চীন আজ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্যেও চীনের প্রভাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, বিশেষ করে আমাদের বাণিজ্য অনেকাংশে চীননির্ভর হয়ে পড়েছে। তাই অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রয়োজনের পাশাপাশি পারস্পরিক আন্তরিকতা ও সহযোগিতার ভিত্তিতেও চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা জরুরি।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে চীন অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু হতে পারে। কারণ, এ ক্ষেত্রে চীনের প্রয়োজনীয় সক্ষমতা ও অভিজ্ঞতা রয়েছে।

বাণিজ্য ঘাটতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়। এর প্রায় পুরো অংশই বাংলাদেশকে চীন থেকে আমদানি করতে হয়। বিপরীতে বাংলাদেশ থেকে চীনে রপ্তানির পরিমাণ এক বিলিয়ন ডলারেরও কম, যা দুই দেশের বাণিজ্য সম্পর্কে ভারসাম্যহীনতার চিত্র তুলে ধরে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, চীনের সহযোগিতা ও বাজার সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪