ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে সম্ভাব্য ইকোপার্ক নির্মাণ উদ্যোগে ২০০ শিমুল গাছ রোপণ

ছবিঃ সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের গরঙ্গল-বোরাদী মৌজায় উদ্ধার হওয়া নদীসংলগ্ন প্রায় ১৫ একর সরকারি জমিতে সম্ভাব্য ইকোপার্ক নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রায় ২০০টি শিমুল গাছের চারা রোপণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহীমের সহযোগিতায় ইকোপার্কের নির্ধারিত স্থানে প্রবেশ সড়কের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর ধারাবাহিকতায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানের উদ্যোগে এলাকায় শিমুল গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বলেন, সম্ভাব্য ইকোপার্কটি বাস্তবায়িত হলে গৌরনদী উপজেলার মানুষের দীর্ঘদিনের একটি মানসম্মত বিনোদনকেন্দ্রের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায়ও এটি ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া সরকারি জমি জনগণের সম্পদ। ভবিষ্যতে যাতে কোনো ভূমিদস্যু এই জমি দখল করতে না পারে, সে বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকদের সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সংশ্লিষ্টরা জানান, বর্তমানে নির্মাণাধীন প্রবেশপথ ব্যবহার করে দর্শনার্থীরা সরাসরি যানবাহন নিয়ে নির্ধারিত স্থানে যেতে পারবেন। তবে সম্ভাব্য ইকোপার্ক নির্মাণের বিষয়টি সরকারি অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।

স্থানীয়দের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে গৌরনদীতে নতুন একটি পর্যটন ও বিনোদন কেন্দ্র গড়ে উঠবে, যা এলাকার সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

বিষয় : gournadi barisal

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গৌরনদীতে সম্ভাব্য ইকোপার্ক নির্মাণ উদ্যোগে ২০০ শিমুল গাছ রোপণ

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের গরঙ্গল-বোরাদী মৌজায় উদ্ধার হওয়া নদীসংলগ্ন প্রায় ১৫ একর সরকারি জমিতে সম্ভাব্য ইকোপার্ক নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রায় ২০০টি শিমুল গাছের চারা রোপণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহীমের সহযোগিতায় ইকোপার্কের নির্ধারিত স্থানে প্রবেশ সড়কের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর ধারাবাহিকতায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানের উদ্যোগে এলাকায় শিমুল গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বলেন, সম্ভাব্য ইকোপার্কটি বাস্তবায়িত হলে গৌরনদী উপজেলার মানুষের দীর্ঘদিনের একটি মানসম্মত বিনোদনকেন্দ্রের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায়ও এটি ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া সরকারি জমি জনগণের সম্পদ। ভবিষ্যতে যাতে কোনো ভূমিদস্যু এই জমি দখল করতে না পারে, সে বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকদের সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সংশ্লিষ্টরা জানান, বর্তমানে নির্মাণাধীন প্রবেশপথ ব্যবহার করে দর্শনার্থীরা সরাসরি যানবাহন নিয়ে নির্ধারিত স্থানে যেতে পারবেন। তবে সম্ভাব্য ইকোপার্ক নির্মাণের বিষয়টি সরকারি অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।

স্থানীয়দের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে গৌরনদীতে নতুন একটি পর্যটন ও বিনোদন কেন্দ্র গড়ে উঠবে, যা এলাকার সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪