ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

ভোটের কালির দাগ শুকানোর আগেই তারেক রহমানের নেতৃত্বে পাঁচ প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: তথ্যমন্ত্রী

ছবি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকারের বয়স এখনো এক মাসও হয়নি, ভোটারদের হাতের ভোটের কালির দাগও এখনো শুকায়নি।এর মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের কাছে দেওয়া পাঁচটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে।

সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুতুবপুর স্বনির্ভর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পরিচালিত নদী-নালা ও খাল খনন এবং পুনঃখনন কর্মসূচির আওতায় সরকার কুতুবপুরের এ খালটি পুনঃখননের উদ্যোগ নিয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, দেশের মাটিতে পা দিয়েই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছিলেন ‘আই হ্যাভ এ প্ল্যান’। তার সহকর্মী হিসেবে আমরা এখন বলছি ‘উই হ্যাভ এ প্ল্যান'। সেই পরিকল্পনার অংশ হিসেবে জনগণের কাছে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রতিটি পরিবারের নারী সদস্যদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে এবং কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সরকারি ভাতার আওতায় আনা এবং সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী বলেন আজ কুতুবপুরের এই স্বনির্ভর খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে সেই পাঁচটি প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন আজ থেকে প্রায় ৪৫ বছর আগে ১৯৮১ সালে কুতুবপুরের এই মাটিতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি উন্নয়ন ও সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই খালটি খনন করেছিলেন। আজ তারই পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই খাল পুনঃখননের উদ্যোগ বাস্তবায়ন করছি।

স্থানীয় জনগণকে রাষ্ট্রের প্রকৃত মালিক উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের টাকা যেন সঠিকভাবে জনগণের কল্যাণে ব্যয় হয় তা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে। খাল খননের কাজে ঠিকাদার বা সংশ্লিষ্ট কেউ অনিয়ম করলে স্থানীয় জনগণকে তা প্রতিরোধ করতে হবে।

এ সময় তিনি প্রশাসনের সঙ্গে সরকারি দল বিএনপির নেতা-কর্মীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। তিনি বলেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সরকারি দলকেই প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

 প্রশাসন যাতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে সেজন্য বিএনপির নেতা-কর্মীদের দায়িত্বশীল আচরণ করে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান।

এসময় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, খাল খনন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রি এবং গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তথ্যমন্ত্রী গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। 

সেখানে স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিষয় : গৌরনদী বরিশাল তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ভোটের কালির দাগ শুকানোর আগেই তারেক রহমানের নেতৃত্বে পাঁচ প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪