বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফ শিকদার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা-বরিশাল মহাসড়কের উত্তর বিজয়পুর এলাকার গয়নাঘাটা ব্রিজের উত্তর ঢালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী থানাধীন উত্তর বিজয়পুর সাকিনস্থ গয়নাঘাটা ব্রিজের উত্তর ঢালে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালগামী রাস্তার পাশ থেকে আরিফ শিকদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো. আরিফ শিকদার বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের মো. ইউসুফ শিকদারের ছেলে।
এ ঘটনায় গৌরনদী থানার এসআই (নিরস্ত্র) মো. জহিরুর হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করেন। মামলাটি গৌরনদী থানার এফআইআর নং-৭, তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-২৯১ হিসেবে রুজু করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামির পিসি/পিআর ও সিডিএমএস যাচাই করে তার বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় ২০১৯ সালের একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। ওই মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৭/৩০ ধারায় দায়ের করা হয়েছিল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও আইনগত কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক সংশ্লিষ্টতার অভিযোগে কাউকে ছাড় দেওয়া হবে না।
.png)
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন