সারা দেশের ন্যায় বরিশালের গৌরনদী উপজেলায়ও শুরু হতে যাচ্ছে 'ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬' কার্যক্রম। আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত টানা ৪৫ দিনব্যাপী এ শুমারি পরিচালিত হবে। সরকারের অগ্রাধিকারমূলক এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের তথ্য হালনাগাদ করতে ঘরে ঘরে গিয়ে ট্যাবলেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার জনশুমারির আদলে তথ্য সংগ্রহের কাজ পরিচালিত হবে। এজন্য স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। উপজেলা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটি এসব স্বেচ্ছাসেবী মনোনয়ন প্রদান করবে।
ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা-২০২৬ অনুযায়ী, আগামী ২৫ জুলাইয়ের মধ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ সম্পন্ন করা হবে। এরপর ৩১ জুলাইয়ের মধ্যে উপজেলা পর্যায়ে নির্বাচিত স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় ট্যাবলেট বিতরণ করা হবে। প্রশিক্ষণ শেষে তারা ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করবেন।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি এবং অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সংযুক্ত করে উপজেলা সমাজসেবা অফিসার, গৌরনদী, বরিশাল কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে পরিবারের সঠিক তথ্যভাণ্ডার তৈরি করা হবে, যা ভবিষ্যতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সরকারি সহায়তা এবং নাগরিক সেবাকে আরও কার্যকর ও স্বচ্ছভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য তথ্য সংগ্রহের সময় পরিবারের সদস্যদের সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গৌরনদীবাসীকে এ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, সরকারের অগ্রাধিকার এই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি তথ্য সংগ্রহের সময় স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন