ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা
ছবিঃ সংগৃহিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি তার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, তিনি নিয়মিতভাবে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে দায়িত্বশীলদের নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে—এ বিষয়ে সরকার সর্বোচ্চ সহযোগিতা দেবে। জাতীয় জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

বিষয় : বিএনপি ডক্টর ইউনুস খালেদা জিয়া

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

featured Image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি তার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, তিনি নিয়মিতভাবে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে দায়িত্বশীলদের নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে—এ বিষয়ে সরকার সর্বোচ্চ সহযোগিতা দেবে। জাতীয় জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪