ঢাকা   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা

ছবি: টুডে বাংলা নিউজ ২৪

বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মোঃ এ. হালিম খান।

রোববার (৩০ আগস্ট) বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গৌরনদীর বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন তিনি। এ সময় ব্যবসায়ী ও দোকান মালিকদের রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার পাশাপাশি অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি, সাইনবোর্ড ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার আহ্বান জানানো হয়।

কার্যক্রমের নেতৃত্ব দেন গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী মোঃ এ. হালিম খান। এ সময় উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর মোঃ শেখ ফরিদ, জুনিয়র ইঞ্জিনিয়ার সৈয়দ এনামুল হাসান, সোহাগ হোসেন ও মোঃ বাহাদুর হোসেন।

এ ছাড়া মাঠপর্যায়ের কার্যক্রমে অংশ নেন লাইন টেকনিশিয়ান ফরিদ ও আমিরুল এবং মিটার রিডার মামুন, আসাদ, আনিস ও রেজাউল।

সংশ্লিষ্টরা জানান, বিদ্যুতের অপচয় রোধ, সাশ্রয় নিশ্চিত করা এবং জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমাতে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় প্রয়োজনের অতিরিক্ত আলোকসজ্জা ও বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিদ্যুৎ সাশ্রয়ের এ উদ্যোগ সফল করতে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষকে দায়িত্বশীলতার সঙ্গে বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয় : গৌরনদী বরিশাল বিদ্যুৎ

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মোঃ এ. হালিম খান।

রোববার (৩০ আগস্ট) বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গৌরনদীর বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন তিনি। এ সময় ব্যবসায়ী ও দোকান মালিকদের রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার পাশাপাশি অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি, সাইনবোর্ড ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার আহ্বান জানানো হয়।

কার্যক্রমের নেতৃত্ব দেন গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী মোঃ এ. হালিম খান। এ সময় উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর মোঃ শেখ ফরিদ, জুনিয়র ইঞ্জিনিয়ার সৈয়দ এনামুল হাসান, সোহাগ হোসেন ও মোঃ বাহাদুর হোসেন।

এ ছাড়া মাঠপর্যায়ের কার্যক্রমে অংশ নেন লাইন টেকনিশিয়ান ফরিদ ও আমিরুল এবং মিটার রিডার মামুন, আসাদ, আনিস ও রেজাউল।

সংশ্লিষ্টরা জানান, বিদ্যুতের অপচয় রোধ, সাশ্রয় নিশ্চিত করা এবং জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমাতে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় প্রয়োজনের অতিরিক্ত আলোকসজ্জা ও বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিদ্যুৎ সাশ্রয়ের এ উদ্যোগ সফল করতে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষকে দায়িত্বশীলতার সঙ্গে বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪