ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

একক সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি, সরকার গঠন নিশ্চিত

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এখন পর্যন্ত ঘোষিত ২১১টি আসনের বেসরকারি ফলাফলে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ১৫২টি আসনে জয় পেয়েছেন, যা সরকার গঠনের জন্য নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৯৯টি আসনের মধ্যে ভোট গণনা শেষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত ২১১টি আসনের ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, বিএনপি নেতৃত্বাধীন জোট ১৫২টি আসনে বিজয়ী হয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৫৩টি আসন। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা জয় পেয়েছেন ৫টি আসনে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। এরপরই কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয়, যা রাত পর্যন্ত অব্যাহত থাকে।

সকালের দিকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে অধিকাংশ কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এবারের নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। সবমিলিয়ে ১১৯টি নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বাকি আসনগুলোর ফলাফল প্রকাশের অপেক্ষায় থাকলেও ইতোমধ্যে একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিএনপির সরকার গঠন প্রায় নিশ্চিত বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

বিষয় : তারেক রহমান বিএনপি

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

একক সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি, সরকার গঠন নিশ্চিত

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪