ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Today বাংলা নিউজ

বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে মডেল উপজেলা গড়ার প্রত্যাশা গৌরনদী সাংবাদিক ফোরামের

বরিশাল: বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জননন্দিত নেতা এম জহির উদ্দিন স্বপন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গৌরনদী সাংবাদিক ফোরাম।

এক বিবৃতিতে ফোরামের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও উন্নয়নবঞ্চিত গৌরনদী উপজেলার সার্বিক অগ্রযাত্রায় এম জহির উদ্দিন স্বপনের বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন। গৌরনদীর উন্নয়নে সাংবাদিক ফোরামের সকল সদস্য সবসময় তার পাশে থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আগৈলঝাড়া উপজেলাসহ পুরো আসনের অসমাপ্ত উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করা এখন সময়ের দাবি। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, কৃষি ও কৃষকের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পুরো এলাকাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের ভোট ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে দেশ, গণতন্ত্র এবং এলাকার টেকসই উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্য নিরলসভাবে কাজ করবেন।

বিষয় : Bnp জহির উদ্দিন স্বপন গৌরনদী সাংবাদিক ফোরাম

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে মডেল উপজেলা গড়ার প্রত্যাশা গৌরনদী সাংবাদিক ফোরামের

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বরিশাল: বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জননন্দিত নেতা এম জহির উদ্দিন স্বপন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গৌরনদী সাংবাদিক ফোরাম।

এক বিবৃতিতে ফোরামের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও উন্নয়নবঞ্চিত গৌরনদী উপজেলার সার্বিক অগ্রযাত্রায় এম জহির উদ্দিন স্বপনের বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন। গৌরনদীর উন্নয়নে সাংবাদিক ফোরামের সকল সদস্য সবসময় তার পাশে থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আগৈলঝাড়া উপজেলাসহ পুরো আসনের অসমাপ্ত উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করা এখন সময়ের দাবি। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, কৃষি ও কৃষকের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পুরো এলাকাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের ভোট ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে দেশ, গণতন্ত্র এবং এলাকার টেকসই উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্য নিরলসভাবে কাজ করবেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪