ঢাকা   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্ব পেলেন রফিকুল ইসলাম কাজল

ছবি: টুডে বাংলা নিউজ ২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল উত্তর জেলা শাখার দপ্তরের দায়িত্ব পেয়েছেন আহ্বায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম কাজল। বুধবার তাকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বে পদায়ন করা হয়েছে।

বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ ও সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার ২৬ আগস্ট ২০২৬ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দাপ্তরিক কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে মো. রফিকুল ইসলাম কাজলকে বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অর্পিত দায়িত্বে মো. রফিকুল ইসলাম কাজল তার সাংগঠনিক দক্ষতা, মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন।

মো. রফিকুল ইসলাম কাজল বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কৃতিসন্তান। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে মুঠোফোনে রফিকুল ইসলাম কাজল বলেন, দলের পক্ষ থেকে তাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দাপ্তরিক কর্মকাণ্ড সুশৃঙ্খলভাবে পরিচালনায় তিনি দলীয় নেতাকর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন।

দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, রফিকুল ইসলাম কাজলের সাংগঠনিক অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে বরিশাল উত্তর জেলা বিএনপির দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।

বিষয় : গৌরনদী বরিশাল রফিকুল ইসলাম কাজল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্ব পেলেন রফিকুল ইসলাম কাজল

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল উত্তর জেলা শাখার দপ্তরের দায়িত্ব পেয়েছেন আহ্বায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম কাজল। বুধবার তাকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বে পদায়ন করা হয়েছে।

বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ ও সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার ২৬ আগস্ট ২০২৬ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দাপ্তরিক কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে মো. রফিকুল ইসলাম কাজলকে বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অর্পিত দায়িত্বে মো. রফিকুল ইসলাম কাজল তার সাংগঠনিক দক্ষতা, মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন।

মো. রফিকুল ইসলাম কাজল বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কৃতিসন্তান। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে মুঠোফোনে রফিকুল ইসলাম কাজল বলেন, দলের পক্ষ থেকে তাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দাপ্তরিক কর্মকাণ্ড সুশৃঙ্খলভাবে পরিচালনায় তিনি দলীয় নেতাকর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন।

দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, রফিকুল ইসলাম কাজলের সাংগঠনিক অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে বরিশাল উত্তর জেলা বিএনপির দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪