ঢাকা   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

বিদ্যুৎমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

বিদ্যুৎমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন
ছবি: টুডে বাংলা নিউজ ২৪

রাজধানীর বারডেম জেনারেল হাসপাতাল (BIRDEM)-এ চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গেছেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন।

শনিবার (৫ সেপ্টেম্বর) তিনি বারডেম হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মন্ত্রীর শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। এ সময় তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

সাক্ষাৎকালে এম জহির উদ্দিন স্বপন মন্ত্রীর সঙ্গে কথা বলে তাঁর সুস্থতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এ সময় তিনি বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকুর মতো একজন প্রবীণ রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তির অসুস্থতায় আমরা উদ্বিগ্ন। তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। মহান আল্লাহ তাঁকে পূর্ণ সুস্থতা দান করুন।

এম জহির উদ্দিন স্বপনের হাসপাতালে গিয়ে মন্ত্রীর খোঁজ নেওয়ার বিষয়টি তাঁর রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তাঁরা মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

বিষয় : এম জহির উদ্দিন স্বপন ঢাকা বিদ্যুৎ মন্ত্রী

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর বারডেম জেনারেল হাসপাতাল (BIRDEM)-এ চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গেছেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন।

শনিবার (৫ সেপ্টেম্বর) তিনি বারডেম হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মন্ত্রীর শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। এ সময় তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

সাক্ষাৎকালে এম জহির উদ্দিন স্বপন মন্ত্রীর সঙ্গে কথা বলে তাঁর সুস্থতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এ সময় তিনি বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকুর মতো একজন প্রবীণ রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তির অসুস্থতায় আমরা উদ্বিগ্ন। তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। মহান আল্লাহ তাঁকে পূর্ণ সুস্থতা দান করুন।

এম জহির উদ্দিন স্বপনের হাসপাতালে গিয়ে মন্ত্রীর খোঁজ নেওয়ার বিষয়টি তাঁর রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তাঁরা মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪