বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে সামাজিক দায়বদ্ধতা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) গৌরনদী উপজেলা অডিটোরিয়ামের সামনে এ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অডিটোরিয়াম সংলগ্ন এলাকায় জমে থাকা আগাছা, ময়লা-আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ্য পরিষ্কার করেন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, শুধু বিশেষ কোনো দিন নয়, নিয়মিতভাবে নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তোলা জরুরি। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।
পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু , গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, গৌরনদী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, যুবদল নেতা রিয়াজ ভূঁইয়া, সিরাজ সরদার ও খোকন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন হীরা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শিবলু রহমান ও জুয়েল, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাইফি শিকদার এবং পৌর ছাত্রদল নেতা রনি, রাব্বি, হৃদয় সরদার ও রানা।
এ ছাড়া কলেজ ছাত্রদলের জীবন ও আল-আমীনসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, একটি পরিচ্ছন্ন সমাজ গঠনে শুধু প্রশাসন বা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হয়ে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের বার্তাও তুলে ধরেন নেতাকর্মীরা।
.png)
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন