ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬
ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬
Today বাংলা নিউজ

মাহিলাড়া বাজারে গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধ, সজল খানের বিরুদ্ধে জমি বিক্রির অভিযোগ

ছবি: নিজস্ব প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া বাজারের পূর্বপাশে একটি জমির গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধ এবং গোপনে জমি বিক্রির অভিযোগ উঠেছে সজল খানের বিরুদ্ধে।

বুধবার ৩ জুন ২০২৬ অভিযোগ সূত্রে জানা যায় মাহিলাড়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম, আব্দুর রহিম খান, আজিম খান ও সজল খান (পিতা-মুসলিম আলী খান) দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়ে রয়েছেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সংশ্লিষ্ট জমির গাছের ডালপালা কেটে ফেলা হয়েছে। তবে মূল গাছ এখনও দাঁড়িয়ে রয়েছে। জমিটির ক্রয়সূত্রে মালিক হিসেবে দাবি করেন নাসিমা বেগম, পিতা-সুন্দর আলী খান, গ্রাম বেজহার, কাসেমাবাদ, গৌরনদী, বরিশাল।

এ বিষয়ে রফিকুল, রিপন ও লালন (পিতা-মৃত আব্দুর রহিম খান) অভিযোগ করে বলেন, তাদের মালিকানাধীন জমির গাছ কাটতে গেলে সজল খান বাধা দেন। এছাড়া তিনি গোপনে জমি বিক্রি করেছেন বলেও অভিযোগ করেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করে সজল খান মুঠোফোনে বলেন, আমি কারও গাছ কাটতে বাধা দিইনি। বরং আমার গাছ কাটা হয়েছে। এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা করেছি।

অন্যদিকে আজিম খান বলেন, জমিটি এখনো আনুষ্ঠানিকভাবে ভাগ-বাটোয়ারা হয়নি। এটি আমাদের পৈতৃক সম্পত্তি। বিষয়টি নিয়ে এর আগে সালিসি বৈঠকও হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বিরোধ নিরসনে প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

বিষয় : গৌরনদী বরিশাল মাহিলাড়া

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬

মাহিলাড়া বাজারে গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধ, সজল খানের বিরুদ্ধে জমি বিক্রির অভিযোগ

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া বাজারের পূর্বপাশে একটি জমির গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধ এবং গোপনে জমি বিক্রির অভিযোগ উঠেছে সজল খানের বিরুদ্ধে।

বুধবার ৩ জুন ২০২৬ অভিযোগ সূত্রে জানা যায় মাহিলাড়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম, আব্দুর রহিম খান, আজিম খান ও সজল খান (পিতা-মুসলিম আলী খান) দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়ে রয়েছেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সংশ্লিষ্ট জমির গাছের ডালপালা কেটে ফেলা হয়েছে। তবে মূল গাছ এখনও দাঁড়িয়ে রয়েছে। জমিটির ক্রয়সূত্রে মালিক হিসেবে দাবি করেন নাসিমা বেগম, পিতা-সুন্দর আলী খান, গ্রাম বেজহার, কাসেমাবাদ, গৌরনদী, বরিশাল।

এ বিষয়ে রফিকুল, রিপন ও লালন (পিতা-মৃত আব্দুর রহিম খান) অভিযোগ করে বলেন, তাদের মালিকানাধীন জমির গাছ কাটতে গেলে সজল খান বাধা দেন। এছাড়া তিনি গোপনে জমি বিক্রি করেছেন বলেও অভিযোগ করেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করে সজল খান মুঠোফোনে বলেন, আমি কারও গাছ কাটতে বাধা দিইনি। বরং আমার গাছ কাটা হয়েছে। এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা করেছি।

অন্যদিকে আজিম খান বলেন, জমিটি এখনো আনুষ্ঠানিকভাবে ভাগ-বাটোয়ারা হয়নি। এটি আমাদের পৈতৃক সম্পত্তি। বিষয়টি নিয়ে এর আগে সালিসি বৈঠকও হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বিরোধ নিরসনে প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪