ঢাকা   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের সঙ্গে ওসির জরুরি মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গৌরনদীতে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের সঙ্গে ওসির জরুরি মতবিনিময়
ছবিঃ টুডে বাংলা নিউজ ২৪

রিশালের গৌরনদীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ প্রতিরোধে গ্রাম পুলিশ সদস্যদের করণীয় নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধে নজরদারি বৃদ্ধি, দ্রুত তথ্য আদান-প্রদান এবং পুলিশের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে গৌরনদী মডেল থানার প্যারেড গ্রাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেলের নেতৃত্বে আয়োজিত সভায় থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব পালনকারী গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল-মামুন, এসআই ওয়ালিউল্লাহ, পুলিশ সদস্য মো. বসির হোসাইনসহ থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্য এবং গ্রাম পুলিশ সদস্যরা।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্মলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব, কর্তব্য ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে নিজ নিজ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড, সন্দেহজনক গতিবিধি কিংবা আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন কোনো পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে অবহিত করার জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়।

এ সময় ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে গ্রাম পুলিশ সদস্যদের সরাসরি যোগাযোগ থাকায় আইনশৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে কোনো অপরাধ বা অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা দেখা দিলে দ্রুত পুলিশকে তথ্য জানানো হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। এ কারণে দায়িত্ব পালনের ক্ষেত্রে গ্রাম পুলিশ সদস্যদের আরও সতর্ক ও তৎপর থাকার আহ্বান জানানো হয়।

সভায় অপরাধ সংঘটনের পর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আগাম তথ্য সংগ্রহের মাধ্যমে অপরাধ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের জন্য গ্রাম পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।

পুলিশ কর্মকর্তারা বলেন, একটি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের সহযোগিতাও প্রয়োজন। গ্রাম পুলিশ সদস্যরা নিজ নিজ এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করায় স্থানীয় পরিস্থিতি সম্পর্কে তাদের প্রত্যক্ষ ধারণা থাকে। ফলে অপরাধ প্রতিরোধে তাদের সক্রিয় ভূমিকা পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর করতে পারে।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে পুলিশ ও গ্রাম পুলিশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাদক, চুরি, জুয়া, সামাজিক বিরোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়।

গৌরনদী মডেল থানা পুলিশ জানায়, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থানীয় পর্যায়ে অপরাধের তথ্য দ্রুত সংগ্রহ ও পুলিশের কাছে পৌঁছে দিতে পারলে অনেক অপরাধই প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ করা সম্ভব।

জননিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অপরাধ দমনে পুলিশ ও গ্রাম পুলিশের সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও সভায় জানানো হয়।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের সঙ্গে ওসির জরুরি মতবিনিময়

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪