ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

পাথরবোঝাই ট্রাক উল্টে আগুন, চালক-হেলপারের মর্মান্তিক মৃত্যু

ছবিঃ সংগৃহীত

কুষ্টিয়ায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আগুন ধরে গেলে চালক ও হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সকাল পৌনে ৭টার দিকে পাবনা-কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক আনিস ও হেলপার রতন। তাদের বাড়ি ফরিদপুর সদর উপজেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে পাথর নিয়ে একটি ট্রাক ফরিদপুরের উদ্দেশে রওনা হয়। পথে কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ট্রাকটিতে আগুন ধরে যায় এবং কেবিনে আটকা পড়েন চালক ও হেলপার।

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের কেবিন থেকে চালক আনিসের মরদেহ উদ্ধার করা হয়। পরে ট্রাক থেকে ছিটকে পড়া পাথর সরিয়ে হেলপার রতনের মরদেহ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকের যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পাথরবোঝাই ট্রাক উল্টে আগুন, চালক-হেলপারের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

কুষ্টিয়ায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আগুন ধরে গেলে চালক ও হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সকাল পৌনে ৭টার দিকে পাবনা-কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক আনিস ও হেলপার রতন। তাদের বাড়ি ফরিদপুর সদর উপজেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে পাথর নিয়ে একটি ট্রাক ফরিদপুরের উদ্দেশে রওনা হয়। পথে কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ট্রাকটিতে আগুন ধরে যায় এবং কেবিনে আটকা পড়েন চালক ও হেলপার।

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের কেবিন থেকে চালক আনিসের মরদেহ উদ্ধার করা হয়। পরে ট্রাক থেকে ছিটকে পড়া পাথর সরিয়ে হেলপার রতনের মরদেহ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকের যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪