ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

জুলাইকে বিক্রি করে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে ছাত্র উপদেষ্টারা মুনতাসির মাহমুদ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

জুলাইকে বিক্রি করে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে ছাত্র উপদেষ্টারা মুনতাসির মাহমুদ
ছবিঃ সংগৃহিত

এনসিপি থেকে অব্যাহতি পাওয়া মুনতাসির মাহমুদের অভিযোগ: ছাত্র উপদেষ্টারাই ‘জুলাই বিক্রির’ প্রধান দায়ী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে স্থায়ী অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ অভিযোগ করেছেন যে, বাংলাদেশে “জুলাইকে বিক্রি করে দিয়েছে” ছাত্র উপদেষ্টারা। শুক্রবার গভীর রাতে নিজের ফেসবুক লাইভে এ অভিযোগ করেন তিনি।

মুনতাসির দাবি করেন, ছাত্র উপদেষ্টারাই সবচেয়ে বেশি দুর্নীতি করেছে এবং তাদের হাতে ছিল “অ্যাবসুলেট পাওয়ার”। বিভিন্ন সময় ডিসি, ওসি, পেট্রোবাংলা, এসেনশিয়াল ড্রাগসসহ গুরুত্বপূর্ণ পদে লোকজন বসাতে তারা কোটি টাকার বাণিজ্য করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলে মুনতাসির বলেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগে ৫০ লাখ টাকা দাবি করা হতো। নরসিংদীর শিরিন আক্তার শেলীর নাম সুপারিশ করা হলেও টাকার বিনিময়ে তা বাতিলের চেষ্টা হয়েছিল বলে দাবি করেন তিনি। পরে আসিফ নজরুলের হস্তক্ষেপে শিরিন শেলী পিপি হিসেবে নিয়োগ পান।

মুনতাসির বলেন, পিপি নিয়োগের পর আখতারের পক্ষ থেকে শিরিন আক্তারের কাছে ৫০ লাখ টাকা দাবি করা হয় এবং মাত্র এক লাখ টাকা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।

তিনি দাবি করেন, এসব দুর্নীতির তথ্য প্রকাশ করায় তার জীবন এখন ঝুঁকির মধ্যে পড়েছে। তবুও তিনি এনসিপির অন্যান্য দুর্নীতির কথাও প্রকাশ করার ঘোষণা দেন।

বিষয় : NCP

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জুলাইকে বিক্রি করে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে ছাত্র উপদেষ্টারা মুনতাসির মাহমুদ

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

featured Image

এনসিপি থেকে অব্যাহতি পাওয়া মুনতাসির মাহমুদের অভিযোগ: ছাত্র উপদেষ্টারাই ‘জুলাই বিক্রির’ প্রধান দায়ী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে স্থায়ী অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ অভিযোগ করেছেন যে, বাংলাদেশে “জুলাইকে বিক্রি করে দিয়েছে” ছাত্র উপদেষ্টারা। শুক্রবার গভীর রাতে নিজের ফেসবুক লাইভে এ অভিযোগ করেন তিনি।

মুনতাসির দাবি করেন, ছাত্র উপদেষ্টারাই সবচেয়ে বেশি দুর্নীতি করেছে এবং তাদের হাতে ছিল “অ্যাবসুলেট পাওয়ার”। বিভিন্ন সময় ডিসি, ওসি, পেট্রোবাংলা, এসেনশিয়াল ড্রাগসসহ গুরুত্বপূর্ণ পদে লোকজন বসাতে তারা কোটি টাকার বাণিজ্য করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলে মুনতাসির বলেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগে ৫০ লাখ টাকা দাবি করা হতো। নরসিংদীর শিরিন আক্তার শেলীর নাম সুপারিশ করা হলেও টাকার বিনিময়ে তা বাতিলের চেষ্টা হয়েছিল বলে দাবি করেন তিনি। পরে আসিফ নজরুলের হস্তক্ষেপে শিরিন শেলী পিপি হিসেবে নিয়োগ পান।

মুনতাসির বলেন, পিপি নিয়োগের পর আখতারের পক্ষ থেকে শিরিন আক্তারের কাছে ৫০ লাখ টাকা দাবি করা হয় এবং মাত্র এক লাখ টাকা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।

তিনি দাবি করেন, এসব দুর্নীতির তথ্য প্রকাশ করায় তার জীবন এখন ঝুঁকির মধ্যে পড়েছে। তবুও তিনি এনসিপির অন্যান্য দুর্নীতির কথাও প্রকাশ করার ঘোষণা দেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪