বরিশালের গৌরনদী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে মাহিলারা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈকত গুহ পিকলুসহ দুই ভাইকে আটক করা হয়েছে। অভিযানে তাদের বসতবাড়ি থেকে দেশীয় অস্ত্র, ককটেল (হাতবোমা), দেশি-বিদেশি অবৈধ মদ ও বিপুল পরিমাণ চেক বই উদ্ধার করা হয়েছে।
গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে একটি যৌথ আভিযানিক দল সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বরিশাল জেলার গৌরনদী উপজেলার আশোকাঠি এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মাহিলারা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈকত গুহ পিকলু (৫০) এবং তার সহোদর ভাই সলিল গুহ পিন্টু (৪৮)-কে আটক করা হয়। পরবর্তীতে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র ও আগ্নেয়াস্ত্র মজুদের সন্দেহে তাদের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে আটককৃতদের হেফাজত থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, দেশি ও বিদেশি অবৈধ মদ, ৫৭টি চেক বই এবং তিনটি ককটেল (হাতবোমা) উদ্ধার করা হয়। অভিযানে কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের যৌথ ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বিষয় : গৌরনদী বরিশাল সেনাবাহিনী অভিযান
.png)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন