ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে অনিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন

ছবি: নিজস্ব প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (১৯ জুন) বিকেলে উৎসবমুখর পরিবেশে “অনিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ। তিনি ফুটবলে কিক মেরে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি নেতা এম এ গফুর, হারুন হাওলাদার, চুন্নু সরদার, স্বপন সরদার, ফারুক সরদার, সরদার মোহাম্মদ, মিজান হাওলাদার, সমীর সরকার, আলী-আকবর,আনোয়ার,আরিফ ঘরামী, শায়েল সরদার,ইমন সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, সমাজসেবক ও এলাকার তরুণরা উপস্থিত ছিলেন।।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

টুর্নামেন্টের আয়োজকরা জানান, মরহুম অনিমের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখা এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার একাধিক ফুটবল দল অংশগ্রহণ করবে। জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মাধ্যমে দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন। মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।

বিষয় : gournadi barishal

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গৌরনদীতে অনিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (১৯ জুন) বিকেলে উৎসবমুখর পরিবেশে “অনিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ। তিনি ফুটবলে কিক মেরে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি নেতা এম এ গফুর, হারুন হাওলাদার, চুন্নু সরদার, স্বপন সরদার, ফারুক সরদার, সরদার মোহাম্মদ, মিজান হাওলাদার, সমীর সরকার, আলী-আকবর,আনোয়ার,আরিফ ঘরামী, শায়েল সরদার,ইমন সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, সমাজসেবক ও এলাকার তরুণরা উপস্থিত ছিলেন।।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

টুর্নামেন্টের আয়োজকরা জানান, মরহুম অনিমের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখা এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার একাধিক ফুটবল দল অংশগ্রহণ করবে। জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মাধ্যমে দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন। মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪