ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

ব্রাজিল–হাইতি ম্যাচে জয়ের পাল্লা ভারী সেলেসাওদের

ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে জয় ফিরিয়ে আনতে মরিয়া ব্রাজিল। শনিবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হাইতি। পরিসংখ্যান ও র‌্যাঙ্কিং দুই দিক থেকেই ম্যাচটিতে স্পষ্ট ফেবারিট ব্রাজিল।

পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৮৭.৩ শতাংশ। অন্যদিকে হাইতির জয়ের সম্ভাবনা মাত্র ৪.৩ শতাংশ, আর ড্র হওয়ার সম্ভাবনা ৮.৪ শতাংশ।

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় না পেলেও ব্রাজিলের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখনও বেশ উজ্জ্বল। অপটার পূর্বাভাস বলছে, গ্রুপ ‘সি’ থেকে শীর্ষস্থান অর্জনের সম্ভাবনা সেলেসাওদের ৫২ শতাংশ। শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার সম্ভাবনা ৯০.৩ শতাংশ। এমনকি শিরোপা জয়ের সম্ভাবনাও ৫.৪ শতাংশ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে পরাজিত হওয়ায় হাইতির সামনে কঠিন সমীকরণ তৈরি হয়েছে। তাদের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা মাত্র ৫.৮ শতাংশ এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ০.৪ শতাংশ।

ফিফা র‌্যাঙ্কিংয়েও দুই দলের মধ্যে রয়েছে বিশাল ব্যবধান। বর্তমানে ব্রাজিলের অবস্থান ৬ নম্বরে, আর হাইতি রয়েছে ৮৪ নম্বরে। দুই দলের মধ্যে ব্যবধান ৭৮ ধাপ।

অতীত পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। এর আগে তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই জয় পেয়েছে ব্রাজিল। এসব ম্যাচে তারা মোট ১৭ গোল করেছে, বিপরীতে হাইতির গোল মাত্র একটি। সর্বশেষ ২০১৬ সালের কোপা আমেরিকায় হাইতিকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল সেলেসাওরা।

সব মিলিয়ে সুপারকম্পিউটারের পূর্বাভাস, ফিফা র‌্যাঙ্কিং এবং মুখোমুখি লড়াইয়ের ইতিহাস সবকিছুই বলছে, ব্রাজিলের সামনে হাইতির বিপক্ষে জয় পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

বিষয় : ব্রাজিল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ব্রাজিল–হাইতি ম্যাচে জয়ের পাল্লা ভারী সেলেসাওদের

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪