বরিশালের গৌরনদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
রবিবার (২৮ জুন) গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন আল-আমিন এতিমখানা ও কারিগরি বিদ্যালয়ের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার ৬ নম্বর বাটাজোর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বংকুড়া গ্রামের মৃত আবু তালেব সরদারের ছেলে আব্দুর রহমান (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ২ দশমিক ৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. ফিরোজ আলম বাদী হয়ে আব্দুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করেন। মামলাটি গৌরনদী থানার এফআইআর নং-৩৭, তারিখ ২৮ জুন ২০২৬ এবং জি.আর. নং-২০৮ হিসেবে রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির পূর্বেও মাদক সংশ্লিষ্ট একটি মামলা রয়েছে। তার পুলিশ ক্লিয়ারেন্স (পিসি/পিআর) ও সিডিএমএস যাচাই করে দেখা যায়, তার বিরুদ্ধে গৌরনদী থানায় এফআইআর নং-১১, তারিখ ১১ মার্চ ২০২৬, জি.আর. নং-৬৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একই ধারায় আরেকটি মামলা বিচারাধীন রয়েছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
.png)
বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন